কর্মবিরতি প্রত্যাহার
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন তারা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সফল বৈঠকের পর চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।