কনস্যুলার সেবা
মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করলো বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ও সহজে কনস্যুলার সেবা দিতে অটোমেশনভিত্তিক ‘ই-কনস্যুলার’ ব্যবস্থা চালু করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। নতুন এই ব্যবস্থায় পাসপোর্ট রেফারেন্স লেটার, পারিবারিক সম্পর্কসংক্রান্ত সনদ ও সিঙ্গাপুর ট্রাভেল লেটারসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি নথি যাচাই, আবেদন গ্রহণ ও ফি পরিশোধের প্রক্রিয়াও প্রযুক্তিনির্ভর করা হয়েছে।