এলজিআরডি সড়ক
সাটুরিয়ায় পাঁচ মাস ধরে ভাঙা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ চরমে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এলজিআরডি বিভাগের নির্মাণাধীন একটি সড়কের মাঝখানে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বড় ধরনের ভাঙন রয়েছে। এতে বরাইদ থেকে উপজেলা সদরে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা।