উত্তরাঞ্চলে গ্যাসলাইন
চব্বিশের মতো প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও সহিংসতার রাজনীতি শুরু হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মতো প্রস্তুতি নিতে গণতন্ত্রকামী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর খুন, গুম, ভোট দখল ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত জবাব দিতে হবে।