আন্তর্জাতিক বিচার আদালত
রোহিঙ্গা মামলার রায়গণহত্যার প্রমাণ ধ্বংস করেছে মিয়ানমার: আইসিজে
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানের প্রমাণ মুছে ফেলতে মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এবং বিভিন্ন স্থানে বুলডোজার চালিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের কারণে ওই সময়ের ঘটনা নিয়ে কার্যকর তদন্ত পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে।