সর্বশেষ

আন্তর্জাতিক গবেষণা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা প্রায় সাড়ে ৩ লাখ টাকা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক গবেষণার জন্য আন্তর্জাতিক গবেষকদের বৃত্তি দিচ্ছে ফ্রান্সের ‘মেক আওয়ার প্ল্যানেট গ্রেট এগেইন’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা ফ্রান্সে ১২ মাস গবেষণার সুযোগ পাবেন। তাঁদের মাসে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ লাখ ৪৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে থাকা ও স্থায়ী হওয়ার খরচের জন্য এককালীন ৫০০ ইউরো সহায়তাও রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের কর্মসূচিতে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০