আইএসপিআর
সাজেক থেকে নিরাপদে সরানো হলো ৩ হাজার পর্যটক: আইএসপিআর
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই : আইএসপিআর
বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্র সংসদ) নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নারী নির্যাতনের অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতের সংখ্যা নিয়ে গুজবে বিশ্বাস করবেন না : আইএসপিআর
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ তৎপরতায় দ্রুত সাড়া দিয়েছে।
উত্তরায় বিমান বিধ্বস্তে ২০ জন নিহত, আহত ১৬৪: আইএসপিআর
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত গ্রেফতার : সেনানিবাসে সংবাদ সম্মেলনে আইএসপিআর
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পনার পর কুষ্টিয়া ও ঢাকার হাতিরঝিল এলাকায় আলাদা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দেশের দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদকে। অভিযানে আরও গ্রেফতার করা হয়েছে তাদের দুই সহযোগীকে।