অস্ত্রসহ গ্রেফতার
খুলনায় র্যাবের বড় সাফল্য: ২ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ সন্ত্রাসী
খুলনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা ওই অঞ্চলের কুখ্যাত 'বি কোম্পানি'র সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর লবণচরা এলাকায় এই অভিযান চালানো হয়।