অর্ণব চন্দ
পুকুরে গোসল করতে নেমে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং তাঁদের বাড়ি সিলেটে।