অনগ্রসর জনগোষ্ঠী
মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনগ্রসর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তোলাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।