সর্বশেষ

অডিও ফাঁস

যাদুকাটা নদীর ইজারা নিয়ে অডিও ফাঁস, আলোচনা-সমালোচনা

সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু-পাথর মহালের ইজারা ও শেয়ার লেনদেন নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসাইন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিকের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। একই সঙ্গে পৌরসভার অর্থ আদায় নিয়েও অসীম চন্দ্র বণিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অডিওটির সত্যতা এবং অর্থ আদায়সংক্রান্ত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০