কুমিল্লা
কুমিল্লায় ডিবি পরিচয়ে মাদক ব্যবসা, র্যাবের হাতে যুবক আটক
কুমিল্লায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। বুধবার কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।