ইরান
ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ‘কাছাকাছি গেলেই গুঁড়িয়ে দেওয়া হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির মধ্যে রয়েছে। কেউ ওই পারমাণবিক উপাদানের কাছে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কড়া সতর্কতা
ইরান সোমবার সতর্ক করে বলেছে, যদি তার বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়, তবে তারা আরও শক্তিশালী ও বিস্তৃত পাল্টা হামলা চালাবে।
কুয়েতের তেল পরিশোধনাগারে ড্রোন হামলা ইরানের
কুয়েতের জাতীয় তেল কোম্পানির মিনা আল-আহমাদি পরিশোধনাগারে আজ শুক্রবার (৩ এপ্রিল) একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, উত্তেজনা তুঙ্গে
নিজেদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের জবাবে এ পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান।
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃঢ় নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।