গণমাধ্যম
সাংবাদিকদের ব্যস্ত জীবনে ফুটবল উৎসব, ১ ডিসেম্বর শুরু এবিজি মিডিয়া কাপ
পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’। এবিজি স্পোর্টস সিটিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা।
সাভারে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫
ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই দফায় হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক ঘটনায় তাঁদের মারধর করা হয়। এ সময় ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।
সিলেট ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সাংবাদিক আবুল বাশারের মায়ের ইন্তেকাল, শরীয়তপুরে দাফন সম্পন্ন
শরীয়তপুরের বিশিষ্ট সাংবাদিক আবুল বাশারের মাতা রেনু বেগম ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সাপ্তাহিক 'বর্তমান সময়ের বাংলাদেশ'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
রাজধানীর পুরান ঢাকায় জমকালো আয়োজনে জাতীয় সাপ্তাহিক পত্রিকা বর্তমান সময়ের বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার বিপরীতে লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সব কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এক মামলার শুনানির পর বুধবার সদর সিভিল জজ আদালত এই আদেশ দেন। ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে অবৈধ কমিটি গঠন ও সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।