সর্বশেষ

শিক্ষা

পুলিশ লাইনস স্কুল-কলেজের জন্য ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ডেমরায় সারা দেশ থেকে আসা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের উপস্থিতিতে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালালকে আহ্বায়ক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলামকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা 

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাজধানীর ডেমরায় মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আগত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল। সদস্যসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এবং পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন খুলনা মেট্রো পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, গাইবান্ধা পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল আলম দুলাল, পিরোজপুর পুলিশ লাইনস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওহিদুজ্জামান শেখ, কিশোরগঞ্জ পুলিশ লাইনস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাসুমা এবং গাজীপুর পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. শাহজালাল। তিনি বলেন, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো বাংলাদেশ পুলিশ পরিচালিত হলেও শিক্ষক-কর্মচারীদের চাকরির সুরক্ষার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এখন পর্যন্ত কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারের সমন্বয়ে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলোর জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মো. শাহজালাল বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো শীর্ষ অবস্থানে রয়েছে। পুলিশ পরিচালিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পুলিশ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম এবং খুলনা মেট্রো পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম।

সভায় নবগঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরির সুরক্ষা, সার্বজনীন নীতিমালা প্রণয়ন এবং এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও জাতীয়করণের বিষয়গুলো সামনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন