সর্বশেষ

প্রযুক্তি

ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিঘ্ন, বিভ্রান্তিতে বাংলাদেশের অনেক ব্যবহারকারী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, ফেসবুকের পেজে প্রবেশ, পেজ পরিবর্তন (সুইচ) এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যা হচ্ছে। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

বাংলাদেশে ফেসবুকের ডেস্কটপ সংস্করণে সাময়িক প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। শনিবার বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানান, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুকে প্রবেশ করলেও পেজ পরিবর্তন (সুইচ) করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে পেজ সঠিকভাবে লোডও হচ্ছে না।

ফেসবুক ডাউন হওয়া বাংলাদেশের ব্যবহারকারীরা বিভ্রান্তিতে পড়েছেন। কোন পেইজ ডেস্কটপ বা ল্যাকপট থেকে সুইজ করা যাচ্ছে না। এমন কি ব্যবহারও করা যাচ্ছে না। তবে মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করতে সমস্যা  হচ্ছে না। ডেস্কটপে এই নোটিফিকেশন দেখানো হচ্ছে- Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.

এ কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজ পরিচালনাকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত সময়ে পোস্ট প্রকাশ, মন্তব্যের জবাব দেওয়া কিংবা পেজ পরিচালনার স্বাভাবিক কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন।

তবে একই সময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের বেশির ভাগই স্বাভাবিকভাবে লগইন করতে এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারছেন। ফলে সমস্যাটি মূলত ডেস্কটপ সংস্করণে সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সার্ভার বা প্ল্যাটফর্মের সাময়িক কারিগরি ত্রুটির কারণে হতে পারে। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের কিছু সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন