সর্বশেষ

গণমাধ্যম

গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের ‘মানবাধিকার সাংবাদিকতা’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি এনামুল কবির রূপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ প্রশিক্ষণ প্রদান করেন।

এ প্রশিক্ষণে জেলার ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে মানবাধিকার, মৌলিক অধিকার, মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, সমতার পথে যাত্রা, আইনি জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আমিত দেবনাথ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণ শেষে ২৫ জন টেলিভিশন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন