সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
গণমাধ্যম

কক্সবাজারে বিএসপিএ’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাহবুব ও সম্পাদক সুমন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি কেন্দ্রে পাঠালে বিএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।

১১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার ও ক্রীড়া সংগঠক এম আর মাহবুব। সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশন ও এইমাত্র নিউজের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল। যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম এবং অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ মিজান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার সায়ীদ আলমগীর, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম বেদারুল আলম, সিবিএন প্রতিবেদক আজিজ রাসেল, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক বলরাম দাশ অনুপম এবং রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।

অপরদিকে কেন্দ্র থেকে পাঠানো এক পত্রে পদাধিকার বলে জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার বিএসপিএ’র জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসক ছাড়াও জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক ও হাসানুর রশীদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের সম্ভাবনাময় ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে এবং ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়া ও পর্যটনের বিকাশে বিএসপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন