সর্বশেষ

ধর্ম

আখেরি মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আখেরি মোনাজাতের সময় লাখো মুসল্লির উপস্থিতিতে পুরো তুরাগপাড় পরিণত হয় মানবসমুদ্রে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানী ঢাকা, গাজীপুর এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা দল বেঁধে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হওয়া আখেরি মোনাজাতে সৃষ্টি হয় গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ। পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা মোনাজাত পরিচালনা করেন। ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো টঙ্গী; বহু মুসল্লি আবেগে অশ্রুসিক্ত হন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এ বছর ২৭টি দেশের ৭৩২ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মিশরসহ বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা এলাকা ছিল সরগরম।

তিনি আরও জানান, ইজতেমা চলাকালে বিভিন্ন সময়ে ৬ জন মুসল্লি ইন্তেকাল করেন; নিয়ম অনুযায়ী জানাজা সম্পন্ন করে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার মুসল্লি মাঠ থেকে বের হয়ে ২০২৬ সালের ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে রওনা হন। অন্যরা মোকামি কাজ বা আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ এলাকায় ফিরে যান।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচন শেষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন