সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
গণমাধ্যম

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন পুনরায় জয়ী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তাজা নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ রবিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহদী আজাদ মাসুম। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল।

অর্থ সম্পাদক পদে জয়ী হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম জসিম। দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রাশিম। নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রফিক মৃধা।

তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন। মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান ভোট পেয়ে নতুন কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এর আগে রবিবার ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন