সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত ৩, আহত বহু; উত্তপ্ত পার্বত্য জনপদ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিনজন পুলিশ সদস্য এবং বহু সাধারণ মানুষ আহত হয়েছেন। সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গুইমারা থেকে নিহতদের মরদেহ এবং গুরুতর আহত চারজনকে সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে শনিবার ভোর ৫টা থেকে তিন পার্বত্য জেলায় একযোগে সড়ক অবরোধ শুরু হয়। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।

শনিবার দুপুরে খাগড়াছড়ি ও বিকেলে গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়। রাতের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রোববার সকাল থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রামেসু বাজার ও আশপাশের এলাকায় দোকান ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে অন্তত ২০টির বেশি দোকান ও ঘর পুড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, মুখোশধারী একদল দুর্বৃত্ত লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় বিভিন্ন পক্ষ দাবি করেছে।

পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জেলা শহরে টহল জোরদার করেছে। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

অবরোধ সমর্থনকারী সংগঠন জুম্ম ছাত্র-জনতা চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সমাবেশে হামলাকারীদের বিচার, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং হামলার তদন্ত ও বিচার।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, চলমান আন্দোলনের পেছনে একটি পক্ষ অর্থায়ন করছে এবং পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তার মতে, আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকের বয়স কম এবং তাদের পক্ষে একা এতদূর থেকে খরচ করে আসা সম্ভব নয়, যা পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা কার্যত দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা না পেলে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়।

তবে প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় অবরোধে আটকে পড়া দুই হাজারেরও বেশি পর্যটককে নিরাপদে ঢাকায় পৌঁছানো হয়েছে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন