সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

নায়করাজ রাজ্জাক: কিংবদন্তির চলে যাওয়ার আট বছর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে তিনি ছিলেন এক অনন্য আইকন। ‘নায়করাজ’ উপাধিতে যেমন তিনি প্রশংসিত, তেমনি ছিলেন পুরো ইন্ডাস্ট্রির অঘোষিত অভিভাবক।

অভিনয়ের সৌন্দর্য ও ব্যতিক্রমী চরিত্র নির্মাণের মাধ্যমে যিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়—তিনি আব্দুর রাজ্জাক, আমাদের নায়করাজ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তাঁর প্রয়াণের আট বছর। ২০১৭ সালের এই দিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সময় গড়ালেও থেমে নেই তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার জোয়ার।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেন রাজ্জাক। কৈশোরেই অভিনয়ের প্রতি ঝোঁক জন্ম নেয় তাঁর—সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই মঞ্চনাটকে অংশ নিতে শুরু করেন। দেশ ভাগের পরে চলে আসেন ঢাকায়। এখানেই শুরু হয় তাঁর রূপালি পর্দার যাত্রা।

১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন। সেখান থেকেই শুরু হয় নায়ক রাজ্জাকের দীর্ঘ ও সাফল্যে ভরপুর চলচ্চিত্র ক্যারিয়ার।

তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি—বাংলা এবং উর্দু দুই ভাষাতেই। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর তালিকায় রয়েছে: ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’, এবং ‘বড় ভালো লোক ছিল’।

শুধু অভিনয়ে নয়, পরিচালনাতেও রেখেছেন তাঁর স্বাক্ষর। পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। সিনেমায় এনেছেন নিজের দুই সন্তান—বাপ্পারাজ ও সম্রাট—যারা নিজেরাও দর্শকদের মন জয় করেছেন।

নায়করাজ রাজ্জাক ছিলেন সম্মাননায়ও সমৃদ্ধ। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব। পেয়েছেন আজীবন সম্মাননা। ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি ‘স্বাধীনতা পুরস্কারে’ ভূষিত হন। বাচসাস, বাবিসাস এবং মেরিল-প্রথম আলো পুরস্কারেও পেয়েছেন আজীবন সম্মান।

নায়করাজ শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন চলচ্চিত্র সংস্কৃতির প্রতীক। আট বছর পেরিয়ে গেছে, কিন্তু রাজ্জাক আজও জীবন্ত তাঁর ভক্তদের হৃদয়ে, ঢাকাই চলচ্চিত্রের প্রতিটি স্মৃতিতে।

৪৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন