সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মধ্যরাতে খুলনা বিভাগের সব থানায় চালু হলো অনলাইন জিডি

ঋত্বিক তারিক, ঢাকা:
ঋত্বিক তারিক, ঢাকা:

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের অংশ হিসেবে শুধু হারানো নয়, এখন থেকে খুলনা বিভাগের ৬৪টি থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাচ্ছে। গতকাল রোববার (২০ জুলাই) মধ্যরাত ১২টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

ফলে দিনে-রাতে যে কোনো সময় যে কোনো স্থানে বসেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনো ধরনের জিডি করা যাবে। তবে অনলাইন জিডি করার জন্য প্রথমে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকে তিনি যে কোনো বিষয়ে জিডি করতে পারবেন।

রবিবার বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

তিনি বলেন, রবিবার দিবাগত মধ্যরাত ১২টায় খুলনা জেলার ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিকভাবে জিডি কার্যক্রমের উদ্বোধন হচ্ছে।

অনলাইন জিডির সুবিধা সম্পর্কে ডিআইজি বলেন, খুব সহজে নাগরিক তার অভিযোগ পুলিশকে জানাতে পারবেন। এছাড়া অভিযোগের সর্বশেষ অবস্থাও জানা যাবে। তদন্তকারী অফিসারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। এছাড়া অনলাইনের জিডির কপিও প্রিন্ট করা যাবে। এ জন্য সংশ্লিষ্ট থানায় যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের জিডিতে থানার সিল-স্বাক্ষরের প্রয়োজন নেই। শুধুমাত্র যেটি অনলাইন জিডিতে উল্লেখ থাকবে তাতেই কাজ করা যাবে।

অনলাইনের জিডির জন্য সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর ও স্মার্টফোন এবং লাইভ ছবি লাগবে। প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। পরে তা থেকে যে কোনো ধরনের জিডি করা যাবে।

তিনি আরও বলেন, আগে শুধুমাত্র কোনো কিছু হারিয়ে গেলেই তার জন্য অনলাইন জিডি করা যেত। এখন সব ধরনের জিডির সুযোগ করে দেওয়া হয়েছে। এরমধ্য দিয়ে আর পুলিশের কাছে তথা থানায় যাওয়ার প্রয়োজন হবে না। কেউ হুমকি দিলেও ঘরে বসেই করা যাবে জিডি। তবে কেউ মিথ্যা জিডি করলেও তার জন্য রয়েছে কঠোর আইন।

পুলিশ জানিয়েছে, এই সেবা নিতে Online GD অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে। অনলাইন জিডির মাধ্যমে অভিযোগকারী তার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবে। তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবে। ঘরে বসে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সাধারণ ডায়েরি করা যায়। দূরবর্তী এলাকা থেকে, যাতায়াত খরচ ও সময় অপচয় বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। অনলাইন সিস্টেমে প্রতিটি জিডি ট্র্যাক করা যায়। নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। গ্রামের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারেও অনলাইন জিডি সহায়তা নিতে পারবে।

৫১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন