সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ধর্ম

কোরআনের পিঁপড়া-প্রসঙ্গ, যেখানে বিজ্ঞানের প্রমাণ মেলে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিঁপড়া—আকারে ক্ষুদ্র, তবে কোরআনের দৃষ্টিতে এদের গুরুত্ব অসামান্য। আল-কোরআনের ২৭তম সূরা "আন-নামল" অর্থাৎ "পিঁপড়া" নামেই পরিচিত, যেখানে নবী সুলাইমান (আ.) ও একটি পিঁপড়ার কথোপকথনের অনন্য একটি ঘটনা উঠে এসেছে।

শুধু ধর্মীয়ভাবেই নয়, এ বর্ণনা আজকের আধুনিক বিজ্ঞানের জন্যও এক বিস্ময়।

নবী সুলাইমান (আ.) ছিলেন এমন একজন নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে জিন, পাখি-পশু ও অন্যান্য প্রাণীর ভাষা বুঝবার বিশেষ ক্ষমতা পেয়েছিলেন। একবার তিনি বিশাল বাহিনী নিয়ে একটি উপত্যকা অতিক্রম করছিলেন, যেখানে ছিল পিঁপড়ার বসতি। তখন একটি পিঁপড়া তার সঙ্গীদের সতর্ক করে বলে:

“হে পিঁপড়ারা! তোমরা নিজেদের গৃহে প্রবেশ কর, সুলাইমান ও তাঁর সৈন্যবাহিনী তোমাদের না পিষে ফেলে—অজান্তে।”
(সূরা আন-নামল, আয়াত ১৮)
এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে ‘নামলাহ’ শব্দটি ব্যবহৃত হয়েছে—যা আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। আয়াতের ক্রিয়াপদগুলোও স্ত্রীলিঙ্গ অনুযায়ী বিন্যস্ত। কোরআনের এই ভাষাগত সূক্ষ্মতা আধুনিক বিজ্ঞান যা বলছে, তার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়।

বিজ্ঞানের চোখে পিঁপড়ার সমাজব্যবস্থা
আধুনিক প্রাণিবিজ্ঞান বলছে, পিঁপড়ার সমাজ মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত—রানী পিঁপড়া, পুরুষ পিঁপড়া এবং শ্রমিক পিঁপড়া। আর আশ্চর্যের বিষয়, সব শ্রমিক পিঁপড়া নারী। এনারাই বাইরে খাবার খুঁজে আনে, বাসা গড়ে তোলে, এবং বিপদ এলে অন্যদের সতর্ক করে।

এক গবেষণায় উল্লেখ করা হয়েছে:

“Wingless males do not participate in brood care and active foraging outside the nest.”
অর্থাৎ, ডানাবিহীন পুরুষ পিঁপড়ারা বাসার কাজ কিংবা বাইরে খাবার সংগ্রহে অংশ নেয় না।
ফলে কোরআনে যে পিঁপড়াটি সতর্কবার্তা দিয়েছিল, সে যে একজন নারী শ্রমিক পিঁপড়া—তা কেবল কোরআনের ভাষাগত ভিন্নতা থেকেই নয়, আধুনিক বিজ্ঞান থেকেও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত।

গায়েবের জ্ঞান ও নবীর ভূমিকা
এই আয়াতে আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো, পিঁপড়ারা বলে—“অজান্তে পিষে ফেলা”, অর্থাৎ নবী সুলাইমান (আ.) সেই মুহূর্তে জানতেন না তাদের নিচে পিঁপড়ার বসতি রয়েছে। এটি প্রমাণ করে যে, আল্লাহ ছাড়া কেউ গায়েব (অদৃশ্যের খবর) জানেন না—এমনকি কোনো নবীও নয়, যদি না আল্লাহ তা প্রকাশ করেন।

আরও একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দিক হলো—পুরুষ পিঁপড়াদের সাধারণত ডানা থাকে, যা দিয়ে তারা উড়তে সক্ষম। কিন্তু নারী শ্রমিক পিঁপড়ারা ডানাবিহীন এবং মাটির নিচে থাকাই তাদের স্বভাব। কোরআনে বলা হয়েছে, পিঁপড়ারা গৃহে প্রবেশ করেছিল, অর্থাৎ মাটির নিচে আশ্রয় নিয়েছিল। এটি আবারও নিশ্চিত করে, এখানে যে পিঁপড়াটির কথা বলা হয়েছে, সে ছিল নারী শ্রমিক পিঁপড়া।

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন