সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

জেলের এক ট্রলারেই ৬১ মণ ইলিশ, ৩৩ লাখ টাকায় বিক্রি 

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একটি ট্রলারের জালে ৬১ মণ ইলিশ ধরা পড়েছে। এই মাছ পটুয়াখালীর কুয়াকাটার নিকটবর্তী গভীর বঙ্গোপসাগর থেকে ধরা পড়ে।

গত সোমবার বিকেলে এই মাছ আলীপুর মৎস্যবন্দরে নিয়ে আসা হয় এবং নিলামের মাধ্যমে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায় বিক্রি করা হয়।

জেলে আবু সালেহ জানায়, 'এফ বি আল্লাহর দান' নামের একটি ট্রলারে ২২ জন জেলে গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে সাগরে রওনা হন। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে গভীর সাগরে জাল ফেলেন তারা। গত শনিবার বিকেলে জাল তুলতেই দেখা যায়, জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। পরে মাছভর্তি ট্রলারটি গতকাল বিকেলে আলীপুর বন্দরে ফিরে আসে।

মাছগুলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মার্কেটের মেসার্স খান ফিসের আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাগর মিয়া জানায়, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৭৩ হাজার টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৫৮ হাজার টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৪৪ হাজার টাকা দরে কেনা হয়েছে। ইলিশের সঙ্গে ৪০ হাজার টাকার অন্যান্য সামুদ্রিক মাছও কেনা হয়েছে। সব মিলিয়ে মাছের দাম পড়ে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা।

এর আগে ৯ জুলাই একই এলাকায় 'এফ বি সাদিয়া-২' ট্রলারে ধরা পড়ে ৬৫ মণ ইলিশ। সেই মাছ মেসার্স খান ফিসে ৩৯ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

মেসার্স খান ফিসের মালিক আবদুর রহিম খান বলেন, জেলেরা আজ বড় বড় ইলিশ নিয়ে ফিরেছেন। কয়েক দিন ধরেই গভীর সমুদ্রে ভালো পরিমাণ মাছ ধরা পড়ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এখন জেলেরা ভালোই ইলিশ পাচ্ছেন। তবে গভীর সমুদ্রেই মাছ বেশি মিলছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের সরবরাহ আরও বাড়বে।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন