সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

নওগাঁয় প্রথমবারের মতো হচ্ছে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলার কৃষিচিত্রে আম এখন এক বিশাল সম্ভাবনার নাম। চাল উৎপাদনের জন্য খ্যাত এ জেলার দ্বিতীয় প্রধান ফসলে পরিণত হয়েছে আম।

বরেন্দ্র অঞ্চলের সাপাহার, পত্নীতলা, পোরশা, ধামইরহাট, নিয়ামতপুরের পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায়ও ক্রমেই বাড়ছে আমচাষ। দেশের বাজার ছাড়িয়ে প্রতিবছর রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

নওগাঁর নাকফজলি আম ইতোমধ্যে পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ। লাল মাটির বরেন্দ্রভূমিতে উৎপাদিত সুমিষ্ট, সুস্বাদু আম্রপালি আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে। আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে যাচ্ছে নওগাঁ।

এই আম খ্যাতিকে আরও ছড়িয়ে দিতে প্রথমবারের মতো নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’।
১৮ ও ১৯ জুলাই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব আয়োজন করবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সহযোগিতায়।

উৎসবের আয়োজন:
“আসুন সাপাহারের রূপালি আমের স্বাদ ছড়িয়ে দেই দেশ-বিদেশে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবে থাকবে আম বিক্রি ও প্রদর্শনী, আমভিত্তিক খাবারের স্টল, আম চাষি ও অনলাইন সরবরাহকারীদের তথ্য সম্বলিত স্টল, তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের সুবিধা— যার মাধ্যমে দেশ-বিদেশে আম পাঠানো যাবে।

এছাড়া ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যেখানে আমের রোগবালাই, উৎপাদন কৌশল ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আম রপ্তানি এবং বাজার সম্প্রসারণ বিষয়ক উন্মুক্ত সেমিনারে থাকবেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আম ভিত্তিক ভোজন প্রতিযোগিতা।

বিপুল উৎপাদন ও লক্ষ্যমাত্রা:
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের। বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।
জেলার ঐতিহ্যবাহী আম্রপালি ও নাকফজলি ছাড়াও এবার চাষ হয়েছে ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪সহ দেশি-বিদেশি ১৬ জাতের আম।

‘আমকে ঘিরে অর্থনীতির বিপ্লব’
জেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত এক দশকে নওগাঁয় আমচাষে নিরব বিপ্লব ঘটেছে। তার মতে, “ম্যাংগো ফেস্টিভ্যালের মাধ্যমে দেশের কৃষি খাত ও নওগাঁর আমের ব্র্যান্ডিং দেশ-বিদেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের আকৃষ্ট করবে।”

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান বলেন, “এই উৎসব স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে, তৈরি হবে নতুন উদ্যোক্তা। একই সঙ্গে কুচক্রী মহলের বিভ্রান্তি ও অপপ্রচার বন্ধেও সহায়ক হবে।”

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, “নওগাঁর আম আমাদের ব্র্যান্ড। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী রাজশাহী বা চাঁপাইয়ের নামে নওগাঁর আম বিক্রি করে, এতে সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় আমাদের আমকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এই উৎসব বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “সাপাহার এখন দেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজারে পরিণত হয়েছে। আমকে ঘিরে শিল্পকারখানা গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রকৃত চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। তাই আমচাষি ও কৃষককেই সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন