সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

চিকিৎসাধীন ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরেণ্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সম্প্রতি আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এই একুশে পদকপ্রাপ্ত শিল্পীকে।

সোমবার দুপুরে ফরিদা পারভীনের স্বামী, বাঁশিবাদক গাজী আবদুল হাকিম বলেন, “রোববার থেকে তাকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তবে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।”

৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি পরপর তিনদিন ডায়ালাইসিস করাতে গিয়ে শারীরিক জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এটি ছিল তার তৃতীয়বারের মতো নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি।

চিকিৎসার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব আসে। তবে ফরিদা পারভীনের পরিবার সরাসরি অর্থ নয়, বরং একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়া পরিচালনার অনুরোধ জানিয়েছে।

গাজী আবদুল হাকিম বলেন, “আমরা টাকা চাই না। ফরিদা পারভীন রাষ্ট্রীয় সম্পদ। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার চিকিৎসার উদ্যোগ নিতে পারে। প্রয়োজনে বিদেশেও পাঠানো যেতে পারে। এটি একমাত্র সরকারের পক্ষেই সম্ভব।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউমোনিয়াজনিত জটিলতায় ১৩ দিন আইসিইউতে ছিলেন ফরিদা পারভীন। তখনও পরিবারকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

ফরিদা পারভীন সংগীত ক্যারিয়ারের শুরুতে নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান করলেও পরবর্তীতে লালনসংগীতে নিজেকে নিবেদিত করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তালিম নিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই ধারার গান প্রচার করে যাচ্ছেন তিনি।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক এবং ২০০৮ সালে জাপান সরকারের 'ফুকুওয়াকা এশিয়ান কালচার' পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৯৩ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রজন্মের পর প্রজন্মকে লালনসংগীতের চর্চায় উদ্বুদ্ধ করতে ২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। তবে শিল্পীর অসুস্থতা, আর্থিক সংকট এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন না থাকায় একাডেমিটিও বর্তমানে টিকে থাকার লড়াইয়ে রয়েছে।

পরিবারের দাবি, “চিকিৎসা খরচের বিষয়টি আমরা সামাল দিচ্ছি। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সুসমন্বিত চিকিৎসা পদ্ধতি ছাড়া শিল্পীর সুস্থতা নিশ্চিত করা কঠিন। এ বিষয়ে সরকার আন্তরিক হলে আমরা কৃতজ্ঞ থাকব।”

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন