সর্বশেষ

জাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশখুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

খুলনার বাজারে সবজির দামে আগুন, কাঁচা মরিচের ঝাঁজ দ্বিগুণ

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার খুচরা বাজারে সবজির দাম হঠাৎ করে বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের, যা এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

রোববার (৬ জুলাই) খুলনার নতুন বাজার, শিরোমণি, গল্লামারি, মিস্ত্রিপাড়া, রূপসা, নিউ মার্কেট ও খালিশপুর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, পুঁইশাক ও লাল শাক ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে। ঢেঁড়স ৫০-৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৭০-৮০ টাকা, আলু ২৫-৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচকলা হালি ২৫ টাকা, পেঁয়াজ ৬০-৭০ টাকা ও রসুন ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম কেজিতে পৌঁছেছে ১৩০-১৫০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৫০-৬০ টাকা বেশি।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি তোলা ও পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে, যা দাম বাড়ার মূল কারণ।


প্রাণিজ প্রোটিনেও বেড়েছে চাপ। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজিতে। সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা ও লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের দামে তেমন পরিবর্তন না থাকলেও বাজারে ক্রেতার উপস্থিতি কম। বিক্রেতারা জানান, মাছ বিক্রি করে লাভ হচ্ছে না।
বর্তমানে কই মাছ ২০০-২৫০ টাকা, রুই ২৫০-৩০০ টাকা, টেংরা ৪০০-৫০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, চিংড়ি ৫০০-৬০০ টাকা এবং তেলাপিয়া ১৫০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেটকি মাছ মিলছে ৪০০-৫০০ টাকায়, পাঙাস ১৫০-১৬০ টাকা।

বাজারে আসা ক্রেতারা জানালেন, সব কিছুর দামই বেড়ে গেছে। বিশেষ করে কাঁচা মরিচের ঝাঁজ এখন শুধু মুখে নয়, পকেটেও। একজন ক্রেতা বলেন, "সবজি কিনতেই এখন ৬০-৭০ টাকা কেজি লাগবে, যা মধ্যবিত্তের জন্য অনেক চাপ।"

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ ঠিক হলে বাজার আবার স্থিতিশীল হয়ে উঠবে।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন