সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

রিটার্ন দাখিলে করদাতাদের জন্য নতুন ৫ পরিবর্তন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অর্থবছরের শুরুতেই করদাতাদের জন্য শুরু হয়েছে বার্ষিক আয়কর রিটার্ন জমার সময়কাল। ১ জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

তবে এবারের রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যক্তিশ্রেণির করদাতাদের কয়েকটি বিষয়ে নতুন করে গুরুত্ব দিতে হবে। কারণ, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পাঁচটি খাতে গুরুত্বপূর্ণ কর পরিবর্তন আনা হয়েছে।

যদিও এ বছরও ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে— অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত—তবে নতুন পাঁচটি পরিবর্তন করদাতাদের কর হিসাব ও রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।

দেখে নেওয়া যাক, কোন কোন পরিবর্তন এসেছে:

১. ভাইবোনকে দানে কর লাগবে না
ব্যক্তিশ্রেণির করদাতারা এখন থেকে তাঁদের আপন ভাই বা বোনকে অর্থ বা সম্পদ দান করলে তা করমুক্ত থাকবে। আগে এই সুবিধা কেবল স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এমনকি প্রবাসে থাকা ভাইবোনের পাঠানো অর্থও করমুক্ত হিসেবে বিবেচিত হবে।

২. কৃষি আয়ে করমুক্ত সীমা বাড়ল
ব্যক্তি করদাতারা কৃষি থেকে বছরে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দেবেন না। আগে এই সীমা কম ছিল। শহরের অনেকে যাঁরা কৃষিজমি কিনে কিংবা লিজ নিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন, তাঁদের জন্য এটি বড় সুবিধা।

৩. বেসরকারি চাকরিজীবীদের জন্য ছাড় বেড়েছে
চাকরিজীবীদের করযোগ্য আয় নির্ধারণে যেসব ভাতা করমুক্ত থাকে, সেসবের সর্বোচ্চ বাদযোগ্য সীমা এবার বাড়ানো হয়েছে। আগে যেখানে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বাদ দেওয়া যেত, এখন তা বেড়ে হয়েছে পাঁচ লাখ টাকা।

৪. পেনশনের আয় করমুক্ত
জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় থাকা স্কিম থেকে প্রাপ্ত আয় করমুক্ত থাকবে। ফলে সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাভোগীরা কোনো কর ছাড়াই এ সুবিধা নিতে পারবেন। বর্তমানে এই স্কিমে প্রায় ১ লাখ ৮০ হাজার গ্রাহক রয়েছেন।

৫. মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত
চাকরিজীবী করদাতারা যদি ক্যানসার, কিডনি, লিভার, হার্ট, ব্রেইন সার্জারি বা কৃত্রিম অঙ্গ সংযোজন সংক্রান্ত চিকিৎসার জন্য কোনো অর্থ পান, তাহলে সে অর্থ করের আওতামুক্ত থাকবে।

কর পরামর্শদাতাদের মতে, এসব পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি পাবেন ব্যক্তি করদাতারা। তবে রিটার্ন জমা দেওয়ার সময় নতুন নিয়মগুলো মাথায় রেখে সঠিকভাবে হিসাব-নিকাশ করার পরামর্শ দিয়েছেন তারা।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন