সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

সোনার প্রতি ঝোঁক বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ফের সোনার দিকে ঝুঁকছে। চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্মিলিতভাবে সোনা ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০ টনে, যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। (তথ্যসূত্র: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল)

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অনেক দেশ সোনাকে বিকল্প নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।

মে মাসে সবচেয়ে বেশি সোনা কিনেছে কাজাখস্তানের কেন্দ্রীয় ব্যাংক ৭ টন। এতে তাদের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯৯ টনে। চলতি বছরের শুরু থেকে দেশটি মোট ১৫ টন সোনা মজুদ করেছে।

তুরস্ক এবং পোল্যান্ডও ছিল উল্লেখযোগ্য ক্রেতা। তুরস্ক মে মাসে কিনেছে ৬ টন সোনা, বছরে মোট সংগ্রহ ১৫ টন। অন্যদিকে, পোল্যান্ড ৬৭ টন ক্রয় করে এই বছরের সবচেয়ে বড় নিট ক্রেতা হিসেবে উঠে এসেছে। মে মাসে তাদের ক্রয়ের পরিমাণ ছিল ৬ টন।

এ ছাড়া চীনের পিপলস ব্যাংক এবং চেক রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক দুটোই মে মাসে ২ টন করে সোনা কিনেছে।

অন্যদিকে, সোনা বিক্রির দিক থেকে সবার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির মুদ্রানীতি কর্তৃপক্ষ মে মাসে ৫ টন সোনা বিক্রি করেছে। উজবেকিস্তান ও জার্মানি (ডয়চে বুন্ডেসব্যাক) প্রত্যেকেই বিক্রি করেছে ১ টন করে। সামগ্রিকভাবে, চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় নিট বিক্রেতা দেশ উজবেকিস্তান যারা এখন পর্যন্ত ২৭ টন সোনা বিক্রি করেছে।

সম্প্রতি প্রকাশিত ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’ অনুযায়ী, বিশ্বের ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক মনে করে ভবিষ্যতে তারা সোনা মজুদ বাড়াবে। এ ছাড়া ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা বিশ্বাস করেন, আগামী ১২ মাসে বিশ্বজুড়ে সরকারি পর্যায়ে সোনার রিজার্ভ বাড়বে।

এই মনোভাবই প্রতিফলিত হয়েছে গ্লোবাল পাবলিক ইনভেস্টর ২০২৫ প্রতিবেদনে, যেখানে ৩২ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে তারা সোনা মজুদ বাড়ানোর পরিকল্পনা করেছে।

বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে রিজার্ভ হিসেবে সোনা অন্যতম নিরাপদ আশ্রয়, যা এই ক্রয়প্রবণতার মূল কারণ।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন