সর্বশেষ

বিনোদন

শুটিংয়ে ফিরছেন শাবনূর, অপেক্ষা ‘রঙ্গনা’র

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন ২০২৩ সালের এপ্রিল মাসে।

প্রথম ধাপের কাজ শেষে ওই বছরের মে মাসে তিনি আবার ফিরে যান অস্ট্রেলিয়ার সিডনিতে। এরপর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমাটির শুটিং আর শুরু হয়নি।

তৎকালীন পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের ৮ আগস্ট থেকে আবারও ক্যামেরা চালু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় শাবনূরের দেশে ফেরা সম্ভব হয়নি, ফলে শুটিংও পিছিয়ে যায়।

এই দীর্ঘ বিরতির মধ্যে নানা গুঞ্জনও ছড়িয়েছে ‘রঙ্গনা’ থেকে শাবনূর সরে গেছেন, পারিশ্রমিক নিয়ে মতবিরোধ হয়েছে, এমনকি পরিচালক আরাফাত হোসেনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলেও দাবি করেছে অনেকে। তবে এসব জল্পনার জবাব দেন শাবনূর নিজেই। ২০২৪ সালের জানুয়ারিতে ফেসবুকে স্পষ্টভাবে জানান, “আমার সিনেমা সংক্রান্ত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না।”

‘রঙ্গনা’র নির্মাতা আরাফাত হোসেনও এসব গুজবকে উড়িয়ে দিয়ে বলেন, “শুটিং বাতিল হয়নি। বরং আমরা নতুন করে পরিকল্পনা করছি। শাবনূর আপা খুব শিগগিরই দেশে ফিরবেন।” তবে ‘শিগগিরই’ বলতে ঠিক কবে তা স্পষ্ট করেননি তিনি। জানা গেছে, গরম কমলে এবং শাবনূরের ছেলের স্কুল বন্ধ হলে তিনি দেশে ফিরবেন। তখনই ফের শুরু হবে বন্ধ হয়ে থাকা সিনেমার দৃশ্যধারণ।

শুটিং স্থগিত থাকলেও ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শাবনূর নিজেও সিনেমার কাজ শুরুর ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছেন।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন