সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রক্রিয়া চলমান, সুপারিশ ১১ হাজার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার নিয়ে বিভিন্ন দলের অভিযোগ "বস্তুনিষ্ঠ নয়" বলে মন্তব্য করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মামলা প্রত্যাহারে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি নিয়মিতভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলার প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২২ সেপ্টেম্বর গঠিত এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন আইন উপদেষ্টা। কমিটির সদস্যরা নিয়মিত সভায় বসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করে জেলা পর্যায় থেকে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলও তার ফেসবুক পোস্টে এই প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন।

মামলা তালিকা জমা দিয়েছে বিএনপি ও জামায়াত
বিএনপি চলতি বছরের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা এবং জামায়াতে ইসলামী ২৭ এপ্রিল এক হাজার ২০০টি মামলার তালিকা জমা দিয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে অর্ধেক মামলারই ইতোমধ্যে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

তবে এজাহার ও অভিযোগপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার কারণে কিছু মামলার প্রত্যাহার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশও ২০ মে ৪৪টি মামলার একটি তালিকা জমা দিয়েছে।

দুই স্তরের কমিটি কাজ করছে
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা চিহ্নিত করে প্রত্যাহারের জন্য সরকার দুই স্তরের কমিটি গঠন করেছে। একটি জেলা পর্যায়ের এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের।

জেলা কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট এবং এতে সদস্য হিসেবে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার (বা মহানগরে ডেপুটি কমিশনার), এবং পাবলিক প্রসিকিউটর।

অন্যদিকে, মন্ত্রণালয় পর্যায়ের ছয় সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন আইন উপদেষ্টা। সদস্যদের মধ্যে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা), যুগ্মসচিব (আইন), এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার একজন উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তা।

আইন মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে, মামলা প্রত্যাহার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এজাহার ও অভিযোগপত্রসহ প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন