সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
অপরাধ

নিউ মার্কেটে নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে ২ শিক্ষার্থীকে মারধর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ করতে গিয়ে দুই ছাত্র মারধরের শিকার হয়েছেন।

মারধর ও আটকে রাখার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদনী চক এলাকার ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে। আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুই ছাত্র মোহাম্মদ শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফারহানের বরাতে জানা যায়, কাপড় কেনাকাটার সময় ওই নারী শিক্ষার্থীকে দোকানের একজন কর্মী অশোভন মন্তব্য ও হেনস্তা করেন। এর প্রতিবাদ করতে গিয়ে ফারহান তাঁর বন্ধু শাহেদ ও রূপককে ফোন করেন। তারা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে দোকানের কয়েকজন কর্মী তাদের মারধর শুরু করেন।

বিষয়টি নিয়ে সাদমান শাহরিয়ার নামে আরেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, মার্কেটের দোকানি এবং আশপাশের লোকজন তাঁদের ‘চোর’ হিসেবে ডাকতে থাকে এবং হামলা চালায়। পরে তারা মার্কেটের একটি দোকানে আটকা পড়েন। এ সময় কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘটনাস্থলে এসে গেট ভাঙার চেষ্টা করেন, কিন্তু কর্মচারীদের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে গ্লাস ভাঙতে গিয়ে সাদমান আহত হন।

সাদমান আরও জানান, এই হামলার পিছনে মার্কেটের কর্মচারী সমিতির সাবেক সেক্রেটারি এবং প্রেসিডেন্টের হাত রয়েছে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মূল হামলাকারীকে আটক করা হয়। যদিও মামলায় উচ্চ পদস্থ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ করেছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মোট ৫৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন