সর্বশেষ

অর্থনীতি

মাথাপিছু আয় বেড়ে নতুন রেকর্ডে বাংলাদেশ: ২৮২০ মার্কিন ডলার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলারে, যা দেশের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ।

আজ মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যেখানে এই তথ্য জানানো হয়।

গত অর্থবছরে (২০২৩-২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সে হিসেবে এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। তবে, এই বৃদ্ধি শুধু ব্যক্তিগত আয়ের ইঙ্গিত নয়। জাতীয় আয় এবং জনসংখ্যার ভিত্তিতে হিসাব করা হয় মাথাপিছু আয়। এতে অভ্যন্তরীণ আয় ছাড়াও প্রবাসী আয়সহ দেশের মোট জাতীয় আয় বিবেচনায় নেওয়া হয়।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে মাথাপিছু আয়ের ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। এরপর ২০২৩-২৪ অর্থবছরে তা আরো কমে হয় ২ হাজার ৭৩৮ ডলার। তবে চলতি অর্থবছরে তা আবার বেড়ে রেকর্ড গড়েছে।

এই হিসাব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডলারের গড় বিনিময় হার। ২০২৪-২৫ অর্থবছরের জন্য মাথাপিছু আয় নির্ধারণে বিবিএস প্রতি ডলার ১২০ টাকা ২৯ পয়সা ধরে হিসাব করেছে। আগের অর্থবছরে এই হার ছিল ১১১ টাকা ৬ পয়সা। অর্থাৎ ডলারের মূল্য বৃদ্ধিও মাথাপিছু আয় বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন