সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ : খাগড়াছড়িতে শাহজাহান
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
গণমাধ্যম

সাংবাদিকদের জন্য শিগগিরই অ্যাক্রেডিটেশন কার্ড বিতরণ শুরু: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড খুব শিগগিরই বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “আগে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল। ১৬৭ জনের কার্ড বাতিল করা হয়েছিল, যেটি সঠিক সিদ্ধান্ত ছিল না। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে, এবং নতুন নীতিমালাও তৈরি হয়েছে। এই নীতিমালা আগের তুলনায় অনেক সহজ ও সাংবাদিকবান্ধব। এখন থেকে আর সরকারবন্দনা বাধ্যতামূলক নয়।”

তিনি জানান, অ্যাক্রেডিটেশন কার্ড এখন থেকে শুধুমাত্র পেশাদার সাংবাদিকদের দেওয়া হবে। এমপি বা রাজনৈতিক দলের কোনো সদস্য এই কার্ডের আওতায় থাকবেন না। পাশাপাশি কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

চাকরিচ্যুত সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “সরকার কোনো সাংবাদিককে চাকরি হারাতে বাধ্য করেনি। মালিকপক্ষ তাদের নিজস্ব সিদ্ধান্তে এমনটা করেছে। সরকারের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি।”

এ সময় তিনি ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “এই মামলার জন্য সরকার দায়ী নয়। তবে যদি প্রমাণ হয় যে কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে, সেক্ষেত্রে মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন অর্থনৈতিক মডেলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। শফিকুল আলম বলেন, “বর্তমানে অধিকাংশ সাংবাদিক তুলনামূলক কম বেতন পান। কপিরাইট সংরক্ষণ ও সাংবাদিকদের বেতন সুরক্ষায় একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের ভূমিকা নিয়েও ভাবতে হবে। প্রতিটি গণমাধ্যমের নিজস্ব সোশ্যাল মিডিয়া গাইড থাকা উচিত। একজন সাংবাদিক ব্যক্তি হিসেবে যে মত বা বিশ্বাসই পোষণ করুন না কেন, তার পরিচয় হওয়া উচিত সাংবাদিক হিসেবে। ভুল বা বিভ্রান্তিকর মতামত জনবিশ্বাস নষ্ট করতে পারে।”

শেষে প্রেস সচিব বলেন, “১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের সময় যে নেতিবাচক মানসিকতা তৈরি হয়েছিল, তা থেকে বের হয়ে আসতে হবে। সত্যিকারের সাংবাদিকতা প্রতিষ্ঠায় যারা ভুল করেছেন, তাদের স্বীকার করা উচিত। নয়তো অন্তত নিজের মধ্যে উপলব্ধি করে নতুনভাবে পথচলা শুরু করা জরুরি। সরকারও চায়, সাংবাদিকদের ওপর মানুষের হারানো আস্থা ফিরে আসুক।”

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন