সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

২২ মে থেকে নওগাঁর বাজারে আসছে গুটি আম, ৪ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ১২ মে, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ২২ মে থেকে বাজারে উঠতে শুরু করবে নওগাঁর গুটি জাতের আম।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় আম সংগ্রহের সময়সূচি চূড়ান্ত করা হয়, যাতে উপস্থিত ছিলেন জেলার ১১ উপজেলার আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান, ২২ মে থেকে শুধুমাত্র গুটি বা স্থানীয় জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হবে। জনপ্রিয় ও সুস্বাদু জাতের আমের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ধাপে ধাপে অন্যান্য জাতের আম বাজারে আসবে নির্ধারিত সময় অনুযায়ী।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

২৮ মে: গোপালভোগ
২ জুন: ক্ষীরসাপাত ও হিমসাগর
৫ জুন: নাক ফজলি
১০ জুন: ল্যাংড়া ও হাঁড়িভাঙা
১৮ জুন: আম রুপালি
২৫ জুন: ফজলি ও ব্যানানা ম্যাংগো
১০ জুলাই: আর্শ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিমন
নওগাঁয় সবচেয়ে বেশি উৎপাদিত আম ‘রুপালি’, যা জেলায় উৎপাদিত মোট আমের প্রায় ৬০ শতাংশ। এটি সারা দেশে বেশ জনপ্রিয় বলে জানান জেলা প্রশাসক। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। তবে আবহাওয়ার কারণে যদি আম নির্ধারিত সময়ের আগে পরিপক্ক হয়, তাহলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অনুমতি সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করে আম সংগ্রহ করা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ভোক্তাদের পরিপক্ক এবং রাসায়নিকমুক্ত আম সরবরাহ নিশ্চিত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আম রপ্তানি বাড়াতে কৃষি বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করছে।

চলতি মৌসুমে নওগাঁ জেলার ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যেখানে ৩ লাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে জেলা প্রশাসন।

৬১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন