সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগ, চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শুক্রবার, ২ মে, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরকারি খাস জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে শাহাবাদ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২৫/২০২৫)।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন, প্রভাতী যুব সংঘের সভাপতি মুজিবুর রহমান, সদস্য জরিনা বেগম, রজব আলী, আজিবর, ইলিয়াছ, ইমান আলী, মোহাম্মদ ওমর, হায়দার আলী, আবু সাঈদ, এনামুল হক ও শরিফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৯ এপ্রিল শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সড়কের পাশে সরকারি জায়গা থেকে গাছ কর্তন ও বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। এসময় একটি ট্রাক ও একটি নছিমন বোঝাই কর্তনকৃত গাছ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা সরকারি অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রি করেছেন। জব্দকৃত গাছের পরিমাণ এবং এলাকাটি পরিদর্শনের পর অনুমান করা হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকার গাছ চুরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রশিকা কর্মকর্তা শাহাব উদ্দিন জানান, ২০০৯ সালে ইউনিয়ন পরিষদ, প্রশিকা ও প্রভাতী যুব সংঘের সমন্বয়ে সড়কের পাশে গাছ লাগানো হয়। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে সরকারিকরণ হওয়ায় গাছ কাটার জন্য ইউএনও বরাবর অনুমতির আবেদন করা হলেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, তিনি শুধু আবেদনটি সুপারিশ করেছেন, গাছ কর্তনের বিষয়ে সরাসরি কোনো ভূমিকা ছিল না। গাছ কাটা ও বিক্রি করেছে মূলত প্রশিকা ও তাদের যুব সংগঠন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, “২০১৫ সালে উক্ত সড়কটি খাস খতিয়ানভুক্ত হয়। সরকারি খাস জমি থেকে অনুমতি ছাড়া গাছ কাটা আইনবিরোধী। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, সরকারি সম্পদ চুরির অভিযোগে মামলা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন