সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মোবাইল বিস্ফোরণে প্রাণ গেল স্কুলছাত্রীর, ঝুঁকি আছে ল্যাপটপেও

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীতে মোবাইল ফোন বিস্ফোরণে তমা রানী গৌরী (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলি ধারারপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তমা ওই গ্রামের নৃপেন্দ্র নাথের মেয়ে এবং চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

স্থানীয়রা জানান, ঘটনার সময় তমা মোবাইল ফোনে কথা বলছিলেন এবং সেটি চার্জে সংযুক্ত ছিল। হঠাৎ করে ফোনটি বিস্ফোরিত হলে তার মুখমণ্ডল ও চুলে আগুন ধরে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ হাসপাতালেই রয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। বিস্ফোরিত মোবাইলটি আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।”

এ ঘটনায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছে, মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় কথা বলার ঝুঁকি সম্পর্কে অনেকেই এখনও সচেতন নন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, চার্জের সময় মোবাইলে কথা বললে ব্যাটারির অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হয়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। একটি মোবাইল কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলার কাজী মাজহারুল ইসলাম জানান, নিম্নমানের ব্যাটারি, কন্ট্রোল সার্কিটের ত্রুটি এবং শর্টসার্কিট—এই তিনটি প্রধান কারণেই মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, শুধু মোবাইল ফোন নয়, একই ধরনের ঝুঁকি ল্যাপটপের ক্ষেত্রেও রয়েছে। চার্জে রেখে ব্যবহারের সময় অতিরিক্ত তাপ সৃষ্টির কারণে পুরো ডিভাইসই বিস্ফোরকের মতো আচরণ করতে পারে।

তিনি বলেন, “বিশেষ করে চার্জে থাকা অবস্থায় ফোনে কথা বলার সময় মুখমণ্ডলে সবচেয়ে বেশি ক্ষতি হয়, যা প্রাণঘাতীও হতে পারে।”

বিশেষজ্ঞরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন এবং জনসচেতনতা বাড়াতে প্রচারের তাগিদ দিয়েছেন।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন