সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
শিক্ষা

চাটমোহর হোগলবাড়িয়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউসুফ মন্ডল

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলা অবস্থিত ডিবিগ্রাম ইউনিয়নের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হোগলবাড়িয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্মী ও অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কর্মকর্তা ইউসুফ মন্ডল (৪৩)।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়ার স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৯ এর ৩৯ প্রবিধান অনুযায়ী পাবনার চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া আলিম মাদ্রাসার পরিচালনার জন্য নিম্নলিখিত সদস্যদের সমন্বয়ে আগামী ৬ মাসের জন্য এডহক কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন: সভাপতি ইউসুফ মন্ডল, সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আলী এবং অভিভাবক সদস্য জিয়াউল হক।

এদিকে ইউসুফ মন্ডল এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ইউসুফ মন্ডল হোগলবাড়িয়া গ্রামের মো. নবীর উদ্দিন মোল্লা ও মোছা. আনোয়ারা বেগমের সন্তান। পরিবারের মধ্যে তিনি তৃতীয়, তিনি চার ভাই ও দুই বোনের মধ্যে আছেন। ব্যক্তিগত জীবনে ইউসুফ মন্ডল দুই ছেলের জনক এবং তার স্ত্রী ইউনিয়ন স্বাস্থ্যসেবা কর্মী (সিএইচসিপি)।

তিনি ২০১১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স, ২০১৩ সালে হিউম্যান রিসোর্সে এমবিএ এবং ২০২১ সালে এলএলবি পাশ করেছেন। ইউসুফ মন্ডল বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার (জিআই) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকেন ইউসুফ মন্ডল। আগামী ইউপি নির্বাচনে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এবং সবার দোয়া কামনা করেছেন।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন