সর্বশেষ

ধর্ম

আজ সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাওলানা সা'দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ, রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অনুষ্ঠিত হবে।

এ মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা'দ কান্ধলভীর ছেলে, ইউসুফ বিন সা'দ।

এদিন ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন। তার বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। পুরো ইজতেমা জুড়ে ঈমান ও আকিদা সম্পর্কিত নানা শিক্ষামূলক আলোচনা চলছে।

আখেরি মোনাজাতের আগে হেদায়েতের বিষয়ে আলোচনা করবেন মাওলানা ইউসুফ বিন সা'দ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আখেরি মোনাজাতের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সতর্ক রয়েছে। মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে মুসল্লিদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

এছাড়া, এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে ৩ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সা'দ অনুসারীদের এ ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার মুসল্লি অংশগ্রহণ করছেন।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন