সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
সারাদেশ

উত্তরের বাতাসে ওঠানামা করছে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে শীতের অনুভূতি দিন দিন কমলেও দেশের উত্তরাঞ্চলে রয়েছে প্রচন্ড শীতের দাপট। 

রোববার (২৬ জানুয়ারি ) সকাল ৬টায় পঞ্চগড়ে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল (শনিবার) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।


হিমালয় পাহাড়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। এর সঙ্গে যোগ হয়েছে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস। এতে করে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। এছাড়া তাপমাত্রার পারদ ওঠানামা করছে অস্বাভাবিক ভাবে।

এদিকে, বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দেখা মিলছে না সূর্যের। মধ্য বেলায় কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। এ কারণে দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে। অন্যদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা। তাপমাত্রা উঠানামার মধ্যে রয়েছে। তবে মাঘের প্রথম সপ্তাহে ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন