সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
গণমাধ্যম

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়াউর

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভার প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। রাতে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

সভাপতি পদে নাজমুল হুদা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুলকীর সম্পাদক নাজমুস সাকিব ২০ ভোট ও যুগান্তর প্রতিনিধি মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএন বাংলার শেখ বাশার পেয়েছেন ১৮ ভোট। 

সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির আব্দুল হালিম পেয়েছেন ১৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের সাংবাদিক নাদিম হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের সাংবাদিক রুপোকুর রহমান পেয়েছেন ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট এবং তৌকির আহমেদ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টিভির সৈয়দ হাসিবুন নবি ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী খবর পত্রের রওশন আলী পেয়েছেন ২২ ভোট।

দপ্তর সম্পাদক পদে ফুলকীর এমদাদ হোসেন ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের ওমর ফারুক পেয়েছেন ২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী এস এ দুলাল পেয়েছেন ১২ ভোট। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী। 

এছাড়া নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের গোবিন্দ আচার্য, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ও ডেইলি স্টারের আখলাকুর আকাশ বিজয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএফইউজে এর সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন। 

কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ রায়। তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ। 

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন