সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
জাতীয়

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নে‌তৃ‌ত্বে হিটলার-সাব্বিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার এনামুল হক।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পর ভোট গণনা করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে। আগামী সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিআইজেএফ’র নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্যনিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন