সর্বশেষ

প্রযুক্তি

প্রথমবার মানুষের শরীরে এআই-নকশা করা ভাইরাস প্রয়োগ

অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা করা ভাইরাস পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের এক রোগীর চিকিৎসায় ব্যবহৃত ভাইরাসটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই প্রতিষ্ঠান র‍্যাডিক্যাল নিউমেরিকস। প্রতিষ্ঠানটির দাবি, চিকিৎসার উদ্দেশ্যে এআই-নকশা করা ভাইরাস মানুষের শরীরে প্রয়োগের ঘটনা এটিই প্রথম।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
১২ দিনে ২৮ লাখ ইনস্টল মেটার মিউজের

বাজারে আসার পর অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজ ২৮ লাখবার ইনস্টল হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোনে মিউজের ইনস্টল সংখ্যা চ্যাটজিপিটির চেয়েও বেশি ছিল।

ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, পরে স্বাভাবিক

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের কারণে রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েন কয়েক হাজার ব্যবহারকারী। প্রায় এক ঘণ্টার মধ্যে দুই সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে।

ফেসবুক পেজ ভেরিফিকেশন কারা, কেন এবং কীভাবে ভেরিফাই করতে পারবেন

বর্তমানে Facebook একটি পেজ বা ব্যক্তির পরিচয় ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের verification ব্যবস্থা ব্যবহার করে। তবে অনেকের মধ্যে এখনো একটি ভুল ধারণা রয়েছে—শুধু জনপ্রিয় হলেই Facebook Page-এ নীল ব্যাজ পাওয়া যায়। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। Meta-এর বিভিন্ন verification ব্যবস্থা, যোগ্যতা ও প্রক্রিয়া আলাদা হতে পারে।

নিশীথ আকাশের নীরব কথোপকথন: চাঁদ ও শুক্রের সেই সখ্যভূমিকা

সূর্য নামছিল যেভাবে প্রতিদিন নামে—ধীরে, নিঃশব্দ, অভ্যস্ত ছন্দে। কিন্তু গতকাল, সোমবার সন্ধ্যাদিগন্তে ঢলে পড়ার পরপরই বাংলাদেশের আকাশ যেন হঠাৎ এক ভিন্ন ভাষায় কথা বলে উঠল।

আঞ্চলিক কূটনীতিতে প্রকৌশল ও তথ্যভিত্তিক সিদ্ধান্তে জোর দিচ্ছে বুয়েট

গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ সহযোগিতা এবং দেশের সাইবার নিরাপত্তা শিল্পের বিকাশ—কৌশলগত এই তিন খাতে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে নতুন একটি কাঠামো নিয়ে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ‘ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি’ নামের এই উদ্যোগে শুধু সমস্যা চিহ্নিত নয়, বরং প্রয়োজনীয় তথ্য, সংশ্লিষ্ট পক্ষ, সম্ভাব্য পদক্ষেপ ও বাস্তবায়নের সময়সীমাকে গুরুত্ব দেওয়া হয়েছে।