স্মৃতিসৌধ
শপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌধ কর্তৃপক্ষ।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে দুই দিনের রাষ্ট্র সফরে ঢাকায় পৌঁছান। আগমনের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
'ভাঙচুর নয়, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে সংস্কারকাজ'
রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘিরে চলছে সংস্কারকাজ। কিন্তু সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে—এমন অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি ভেঙে ফেলা হচ্ছে।