ভূ-অর্থনীতি
মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত
মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের স্থলপথে সংযোগ স্থাপিত হলে দেশের অর্থনীতি, আঞ্চলিক বাণিজ্য, শিল্পায়ন ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক ট্রানজিট ও লজিস্টিকস হাবে রূপান্তরের সুযোগ তৈরি হতে পারে। তবে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাখাইন অঞ্চলের সংঘাত, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেই এ সম্ভাবনা বাস্তবায়নের পথ খুঁজতে হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সক্ষমতা ও ভূ-রাজনৈতিক বাস্তবতার আলোকে মিয়ানমার করিডরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছেন ড. মাহরুফ চৌধুরী।