বিএলডিএ
অবৈধ আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি, ব্যবস্থা চায় বিএলডিএ
পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত চারটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির আশঙ্কা, এসব প্রকল্পে জমি কেনাবেচা ও প্লট বরাদ্দের নামে বিনিয়োগ করে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতি ও আইনি জটিলতায় পড়তে পারেন। এ পরিস্থিতিতে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।