ফেরিঘাটে
প্রত্যক্ষদর্শীর বর্ণনাদৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে বাস
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।