পুনর্বিবেচনা
আবদুল্লাহ আবু সায়ীদ: বিতর্কের অতলে নয়, বোধের আলোয় পুনর্বিবেচনা
সামাজিক জীব হিসেবে আমাদের মনে রাখা দরকার যে, ‘মানুষ’ শব্দটির ভেতরেই এক ধরনের অসম্পূর্ণতার
স্বীকারোক্তি নিহিত আছে। সীমাবদ্ধতার এই শব্দগত ও অর্থগত প্রকাশ কেবল ভাষাতাত্ত্বিক সত্য নয়;
বরং এক গভীর দার্শনিক উপলব্ধিজাতও বটে। তবু আমাদের সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতার একটি
মৌলিক সংকট হলো, আমরা মানুষকে তার স্বাভাবিক মানবিক পরিমণ্ডলে দেখতে আমরা অনাগ্রহী।