জি৭
হুথিদের সহায়তা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জি৭'র
সৌদি আরবের ওপর ইয়েমেন থেকে চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে হুথি গোষ্ঠীকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।